Sunday, August 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

নতুন ইউনিয়ন গঠন করে নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন এমপি মোশাররফ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 1, 2026
নতুন ইউনিয়ন গঠন করে নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন এমপি মোশাররফ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন পরিষদকে বিভাজন করে ‘১৩ নং হাজীপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী প্রচারকালে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন। এর ফলে কলাপাড়া উপজেলায় মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা দাঁড়াল ১৩টিতে। এছাড়া উপজেলায় ২টি পৌরসভা ও ২টি থানা রয়েছে।

​জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর অল্প সময়ের মধ্যেই এমপি এবিএম মোশাররফ হোসেন ভোটারদের এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করলেন। নতুন ইউনিয়ন গঠনের খবরে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

নীলগঞ্জ ইউনিয়ন বিভাজন করে পুনর্গঠিত ৫ নং নীলগঞ্জ ইউনিয়নটি নীলগঞ্জ, নবীপুর, কুমির মারা, টুঙ্গিবাড়ীয়া ও সোনাতলার মৌজার কিছু অংশ সহ ২৫টি গ্রাম নিয়ে পুনর্গঠন করা হয়েছে। এছাড়া ১৩ নং হাজীপুর ইউনিয়ন উমেদপুর, হাজিপুর ও সোনাতলা মৌজার কিছু অংশ সহ ২৪টি গ্রাম নিয়ে নতুন ভাবে গঠন করা হয়েছে। নীলগঞ্জ ইউনিয়নের জনসংখ্যা ২১, ৯৮০। পুরুষ ১০, ৭৪৪ এবং মহিলা ১১, ২৩৬। হাজীপুর ইউনিয়নের জনসংখ্যা ২০, ৬০০। পুরুষ ১০, ০৬৯ এবং মহিলা ১০, ৫৩১।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, ‘‘সংসদ নির্বাচনের প্রচারনার সময় নীলগঞ্জের মানুষের নতুন একটি ইউনিয়নের দাবী ছিল। আমাদের নেতা এবিএম মোশাররফ এমপি হয়ে অল্প সময়ের মধ্যেই ভোটারদের সেই দাবী পূরন করেছেন।’’

আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি গনমাধ্যমকে বলেন, ‘‘আমি এমপি নির্বাচিত হয়ে প্রথমেই ভোটারদের দেয়া আমার নির্বাচনী ওয়াদা গুলো পূরণে ইতিমধ্যে নীলগঞ্জ ইউনিয়ন বিভাজনের কাজ সম্পন্ন করেছি, যা আগামী রবি সোমবারের মধ্যে সরকারি গেজেট নোটিফিকেশন হবে। এছাড়া মহিপুরকে উপজেলা হিসেবে ঘোষণা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাঙ্গাবালীতে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, কলাপাড়ায় নতুন করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ স্থাপন এবং যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালী থেকে কলাপাড়া স্থানান্তর করা হয়েছে।’’

এবিএম মোশাররফ আরও বলেন, ‘‘সড়ক যোগাযোগ উন্নয়নে ইতিমধ্যে ৫৫ কোটি টাকা বরাদ্দে ৫০ কি.মি. নতুন সড়ক নির্মাণ কাজের অনুমোদন হয়েছে, যার ৩. ৫ কি.মি. নির্মাণ কাজ চলমান রয়েছে। ১২টি ব্রীজের প্রস্তাব করা হয়েছে। যার দুইটি অনুমোদন হয়েছে, বড় পাঁচটি ডিজাইনের কাজ চলমান রয়েছে। এছাড়া বি-সেফ প্রকল্পের অধীন ১০০ কোটি টাকা বরাদ্দের দুইটি নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ সহ সড়ক উন্নয়ন ও রক্ষনাবেক্ষন কাজের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

July 7, 2026
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

July 13, 2026

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist