Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

‎সাগরে ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পাশে গলাচিপা উপজেলা প্রশাসন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 7, 2026
‎সাগরে ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পাশে গলাচিপা উপজেলা প্রশাসন
Share on FacebookShare on Twitter

গভীর বঙ্গোপসাগরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের পরিবারের খোঁজখবর নিয়েছে উপজেলা প্রশাসন। সরকারের সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

‎মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে যান গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

‎এ সময় তিনি নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা ও শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা প্রতিনিধি আবু নাঈম, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রাসেল প্যাদা, আবুল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইলিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‎এর আগে গত শনিবার রাতে গভীর বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরার সময় ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জন জেলে জীবিত উদ্ধার হলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌপুলিশ এবং স্থানীয় জেলেরা যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

পটুয়াখালীতে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

July 11, 2026
রাঙ্গাবালীতে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৪

রাঙ্গাবালীতে বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার-৪

October 30, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist