Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

নানা আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 9, 2026
নানা আয়োজনে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Share on FacebookShare on Twitter

‘‘আজকের পদক্ষেপ, আগামী দিনের ভবিষ্যৎ’’ এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও পটয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামানের সঞ্চালনায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, সিভিল সার্জনের প্রতিনিধি (মেডিকেল অফিসার) ডা: মো: জিয়াউর রহমান, জেলা শিক্ষা অফিসার মু. মুজিবুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

‎প্রবীণ বিএনপি নেতা মাহবুব আলমের মৃত্যুতে আলতাফ হোসেন চৌধুরীর শোক

‎প্রবীণ বিএনপি নেতা মাহবুব আলমের মৃত্যুতে আলতাফ হোসেন চৌধুরীর শোক

July 7, 2026
পটুয়াখালীতে নানান কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

পটুয়াখালীতে নানান কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

August 15, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist