Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ভাঙ্গন ও অব্যবস্থাপনায় সাগরকন্যা কুয়াকাটার সৌন্দর্য বিলিনের পথে

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 10, 2026
ভাঙ্গন ও অব্যবস্থাপনায় সাগরকন্যা কুয়াকাটার সৌন্দর্য বিলিনের পথে
Share on FacebookShare on Twitter

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা। যার নাম শুনলেই চোখের সামনে ভেসে আসে চিরচেনা সবুজ প্রাকৃতিক সৌন্দর্য আর সাগরের অথৈ জলরাশি। মাত্র কয়েক বছর আগেও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের টেনে আনত। তারা একই স্থানে দাঁড়িয়ে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখতেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, সগরের জোয়ারের প্রবল ঢেউয়ে তান্ডব ও অব্যবস্থাপনার কারনে দিন দিন বিলীন হচ্ছে দৃষ্টিনন্দন সব দর্শনীয় স্থান।

এছাড়া সৈকতের বালু ধুয়ে কোথাও নিচু, কোথাও উঁচু হয়ে গেছে। আবার কোথাও বা ছোট-বড় গর্তে সৃষ্টি হয়েছে। ছড়িয়ে রয়েছে জীর্ণ জিও টিউব-জিও ব্যাগ। একই সাথে ঢেউয়ের তান্ডবে প্রতি বছরই সৈকতের প্রশস্ত হারিয়ে শ্রীহীন হয়ে পড়ছে ।

পর্যটন সংশ্লিষ্টরা জানান, মূলত ২০০০ সালে থেকে শুরু হয় সৈকতের ভাঙন। ২০০৫ থেকে ২০১০ সালের দিকে ভয়াবহ রূপ নিয়ে। ২০১১ সাল থেকে ভাঙনের তীব্রতা সামান্য কমলেও কিন্তু অব্যাহত। প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করে। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। উত্তল ঢেউয়ের তাণ্ডবে সৈকতের পশ্চিম মাঝি বাড়ি এলাকায় বেশ কিছু ব্লক সরে গেছে।এছাড়া ঝাউবন, গঙ্গামতি ও চর গঙ্গামতি সহ দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের প্রায় ৫ কিলোমিটার এলাকা ভাঙন কবলিত হয়ে পড়েছে। অনেক স্থানের বালু ক্ষয় মাটি বেরিয়ে এসেছি।

তবে পর্যটন সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দীর্ঘমেয়াদে সৈকতের নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হলে পর্যটক সংখ্যা কমে যেতে পারে। এতে ক্ষতির মুখে পড়বে এ অঞ্চলের পর্যটন নির্ভর অর্থনীতি। তাদের দাবি সৈকতের বালু ক্ষয় রক্ষায় দ্রুত সময়ে গ্রোয়েন বাঁধ নির্মানের।

স্থানীয়দের ভাষ্যমতে, সাগরের অস্বাভাবিক আচরণে সৈকতের তীব্র বালু ক্ষুয় দেখা দিয়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে চলা এই ভাঙনে ইতিপূর্বে বিলীন হয়েছে ফয়েজ মিয়ার নারিকেল বাগান, শালবন, এলজিইডি’র বায়োগ্যাস প্লান্ট ডাকবাংলো, বিস্তীর্ন ঝাউবন ইকোপার্ক সহ বহু স্থাপনা। গত বছর সাগরের তাণ্ডবে ভেঙে গেছে সৈকত লাগোয়া নির্মাণাধীন সড়ক। ঝুঁকিতে রয়েছে টুরিস্ট পুলিশ বক্স, মসজিদ, মন্দির, ট্যুরিজম পার্ক,ওয়াশরুম সহ বিভিন্ন স্থাপনা। এমনকি জোয়ারের সময় সৈকতে থাকেনা ওয়াাকওয়ে । পর্যটকরা বলেন, এক সময় যেখানে বিস্তীর্ণ বালুকাবেলায় হাঁটাচলা ও সূর্য উদয়, সূর্যাস্ত উপভোগ করা যেত, সেখানে এখন চোখ পড়ে জিও ব্যাগের স্তুপ। ফলে কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ও আকর্ষণ অনেকটা কমে গেছে।

তবে কুয়াকাটা সৈকতের এই গুরুত্বপূর্ণ সমস্যা, যা পর্যটন এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সৌন্দর্য হ্রাস পাওয়ার সাথে সাথে পর্যটকদের আকর্ষণও কমে যাচ্ছে। ফলে উদ্বিগ্ন বাড়িয়ে দিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে জিও ব্যাগ স্থাপন ভাঙন নিয়ন্ত্রণে কিছুটা কার্যকর হলেও কুয়াকাটাকে রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদ ও টেকসই উপকূল ব্যবস্থাপনা। তারা বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, নিয়মিত ড্রেজিং, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং উপকূলের প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

পর্যটনকর্মী জনি আলমগীর বলেন, পানি উন্নয়ন বোর্ড গত পাঁচ বছর ধরে বর্ষা মৌসুমে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি মো মোতালেব শরীর জানান, কুয়াকাটার এখন মূল সমস্যার সৈকতের স্থায়ী প্রটেকশন। সাগরের ভাঙন ঝুঁকি থেকে সৈকত সহ বিভিন্ন সম্পদ রক্ষায় স্থয়ী পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার দবি জানান তিনি।

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আনোয়ার হোসেন আনু বলেন, প্রতিবছর একই সমস্যা দেখা দেয়। কুয়াকাটা সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম সৌন্দর্যভূমি। এই সৈকতের ভূমি ক্ষয় রোধে সময়োপযোগী স্থায়ী প্রকল্প নিতে হবে। তা না হলে এই সৈকতের সৌন্দর্য বিলীন হয়ে যাবে। একই সাথে ভূতেরো পরিবেশের সৃষ্টি হবে। ভূমিক্ষয় রোধে উন্নয়ন বোর্ড প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই প্রকল্প বাস্তবায়ন হলে সৈকতের সৌন্দর্য নষ্ট সহ পর্যটকদের গোসল করার জন্য বীচ থাকবেনা।

তিনি আরও বলেন, স্থায়ী প্রকল্প গ্রহন ককলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘‘ভাঙন রোধে সৈকত এলাকায় অস্থায়ীভাবে বেশ কিছু বালু ভর্তি জিও টিউব ফেলা হয়েছে। এখনও জিও টিউবের কাজ চলমান রয়েছে। সৈকতের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৭৫৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এবং বাস্তবায়ন হলে আশা করছি স্থায়ীভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে।রতে হলে সমুদ্র নিয়ে গবেষণা ও স্থানীয়দের সমন্বয় প্রকল্পের ডিজাইন প্লান করতে হবে। যে প্রকল্প গ্রহণ করলে বীচ রক্ষার পাশাপাশি সৌন্দর্য বর্ধন হবে। ভূল ডিজাইন এবং প্লানের কারণে বার বার স্থায়ী প্রকল্প প্রস্তাবনা পাঠালেও তা বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড দ্বায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, ‘‘ভাঙন রোধে সৈকত এলাকায় অস্থায়ীভাবে বেশ কিছু বালু ভর্তি জিও টিউব ফেলা হয়েছে। এখনও জিও টিউবের কাজ চলমান রয়েছে। সৈকতের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৭৫৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে এবং বাস্তবায়ন হলে আশা করছি স্থায়ীভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জেলার দক্ষ ওসির পুরস্কার পেলেন শোনিত কুমার গায়েণ

জেলার দক্ষ ওসির পুরস্কার পেলেন শোনিত কুমার গায়েণ

September 25, 2023
পটুয়াখালীসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পটুয়াখালীসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

July 7, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist