Thursday, July 30, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারের দাবি করে জামায়াত ও সামাজিক সংগঠনের পদ ছাড়লেন শহিদুল ইসলাম

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 30, 2026
রাজনৈতিক ষড়যন্ত্রের শিকারের দাবি করে জামায়াত ও সামাজিক সংগঠনের পদ ছাড়লেন শহিদুল ইসলাম
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ও ব্লাকমেইলের শিকারের দাবি করে জামায়াতে ইসলামী এবং সামাজিক সংগঠন ‘পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র সকল কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি নিয়েছেন শহিদুল ইসলাম।

তিনি জামায়াতে ইসলামীর সদর উপজেলা যুব বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার অফিশিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শহিদুল ইসলাম।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে পটুয়াখালীর এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

এই দায়বদ্ধতা থেকে এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে শহিদুল ইসলাম দাবি করেন, গত কয়েক দিন ধরে তাঁর বিরুদ্ধে যে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, অসত্য এবং একটি গভীর ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে তাঁকে নিয়ে ষড়যন্ত্রকারীদের কোনো সমস্যা ছিল না; বরং তাদের মূল টার্গেট ছিল তাঁর সংগঠন এবং পটুয়াখালী পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী আবদুল্লাহ আল নাহিয়ান। বিগত ছয় মাস ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল ও মালয়েশিয়া প্রবাসী এক কথিত সাংবাদিক তাঁর কাছে জামায়াত প্রার্থীর অর্থনৈতিক ও ব্যবসায়িক তথ্য জানতে চান এবং তাদের শিখিয়ে দেওয়া মিথ্যা স্টেটমেন্ট দেওয়ার জন্য চাপ দেন। অন্যথায় তাঁকে পারিবারিক ঝামেলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে শহিদুল ইসলাম পরিষ্কার করেন যে, তাঁর বাড়ির নিকটতম প্রতিবেশী ও দূরসম্পর্কিত মামাতো বোনের পরিবারের সাথে তাঁর স্বাভাবিক ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই সম্পর্ককে ব্ল্যাকমেইলিংয়ের হাতিয়ার করা হয় এবং ওই পরিবারকে জিম্মি করে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মামলা দিতে বাধ্য করা হয়। এর ফলে তাঁর মামার পরিবারও মানসিকভাবে বিপর্যস্ত ও জিম্মি হয়ে পড়েছে বলে তিনি জানান।

পটুয়াখালীর বিবেকবান সর্বস্তরের মানুষের প্রতি নিরপেক্ষভাবে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি লিখেন, সময়ের ব্যবধানে সকল ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর ওপর ভরসা রাখি এবং আইনি মাধ্যমেই এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ন্যায়বিচার ও নির্দোষ হিসেবে মুক্তি পাব।

সর্বশেষ এ কঠিন পরিস্থিতিতে দেশবাসী ও পটুয়াখালীবাসীর কাছে দোয়া চেয়ে তিনি লিখেন, একজন সাধারণ মানুষ হিসেবে এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বেশ অসহায়বোধ করছেন। আল্লাহ যেন তাঁকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

July 6, 2026
কুয়াকাটায় রাস মেলা ও রাস পূর্ণিমার প্রস্তুতি সভা

কুয়াকাটায় রাস মেলা ও রাস পূর্ণিমার প্রস্তুতি সভা

November 7, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist