Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রাসেল নির্বাচিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 11, 2026
কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রাসেল নির্বাচিত
Share on FacebookShare on Twitter

এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ১২৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী সফিকুল ইসলাম পনির পেয়েছেন ৮১৮ ভোট। আর ১২০৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈদয় মো. রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্ধী জহিরুল ইসলাম বাবু পেয়েছেন ৯০৪ ভোট।

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে দশটায় এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো আব্বাস আলী। এর আগে সকাল ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন। উৎসব মুখর পরিবেশে একটনা চলে বিকাল ৫ টা পর্যন্ত। ২৩৯৩ ভোটারের মধ্যে ২১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়া নির্বাচনের আরও ৯ টি পদের মধ্যে ১২২৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে রেহান উদ্দিন রেহান, ৮৯০ ভোট পেয়ে সহসভাপতি পদে রহিমুল হক হিরা, ১৪৬৩ ভোটে পেয়ে যুগ্ন সাধারন সম্পাদক পদে আমানুল ইসলাম, ১১৫৮ ভোটে পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আকতার হোসেন তালুকদার, ১৭২১ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে আবদুর রহমান, ১০৩০ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোনাসেফ খান, বিনা প্রতিদ্বন্ধীতায় ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দীন ও দপ্তর সম্পাদক আ: খালেক খান, ১১৬২ ভোট পেয়ে সদস্য পদে জহিরুল ইসলাম ও ১০৮৩ ভোট পেয়ে সদস্য পদে আলমীর হোসেন নির্বাচিত হন।

নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী বলেন, সকল ব্যবসায়ীদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দেয়া হয়েছে। আগামী ৩ বছর এ কিমিটি দায়িত্ব পালন করবে। আশা করছি সমিতির উন্নয়নে এ কমিটি অগ্রনী ভূমিকা পালন করবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

চিপসের প্যাকেটে অর্ধেক বাতাস থাকে কেন

চিপসের প্যাকেটে অর্ধেক বাতাস থাকে কেন

August 2, 2026
এনসিপি নেতা কাফির নামে কলাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির মামলা

এনসিপি নেতা কাফির নামে কলাপাড়ায় জমি দখল ও চাঁদাবাজির মামলা

July 21, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist