Wednesday, July 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 13, 2026
বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী। তিনি জঙ্গল এলাকায় পরিচালিত সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, যুদ্ধ-প্রস্তুতি এবং কৌশলগত মহড়া পরিদর্শন করেন।

মহড়া চলাকালে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা তাঁকে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি, কৌশলগত সক্ষমতা এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং এর ব্যবহার সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং পেশাদারত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য মাঠপর্যায়ে প্রস্তুত করা খাবার গ্রহণ করেন।

পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের মনে সেনাবাহিনীর প্রতি বিশেষ মর্যাদা সৃষ্টি করেছে। এই আস্থা ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে পেশাদার প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি একটি সেনা পরিবারে বেড়ে উঠেছেন। তাই সেনাসদস্যদের কাছে এলে তাঁর শৈশবের স্মৃতি মনে পড়ে এবং তাঁদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।

বাংলাদেশ সেনাবাহিনী আগামী দিনে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে আরও সুনাম, মর্যাদা ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

তানিয়া হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

তানিয়া হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

July 19, 2026
কলাপাড়ায় আবারো বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

কলাপাড়ায় আবারো বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

October 17, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist