Wednesday, September 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এডিএস’র সংবর্ধনা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 13, 2026
দুমকিতে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এডিএস’র সংবর্ধনা
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সামাজিক সংগঠন ‘আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)’।

সোমবার (১৩ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয় মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা সদস্য আলহাজ্ব আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)-এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবদুস সোবাহান মল্লিক, প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, দুমকি উপজেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, লেবুখালী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সামিম সিকদার।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা মোসাঃ সারমিন আক্তার।

এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির দুমকি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ জয়, সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান মল্লিক এবং মোঃ জহিরুল ইসলাম হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, ‘‘আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই মেধার স্বীকৃতি স্বরূপ আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে এডিএস সর্বদা পাশে থাকবে।’’

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় মিলটনের গন সংযোগ ও লিফলেট বিতরণ

কলাপাড়ায় মিলটনের গন সংযোগ ও লিফলেট বিতরণ

October 15, 2023
কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়ায় খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

August 1, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist