Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

গরীব-অসহায় মানুষের রাজনীতি করে আওয়ামী লীগ: এমপি মহিব

রাঙ্গাবালীতে সরকারি ভাতাভোগী ও উপকারভোগীদের নিয়ে সভা

Jahirul Islam by Jahirul Islam
November 2, 2023
গরীব-অসহায় মানুষের রাজনীতি করে আওয়ামী লীগ: এমপি মহিব
Share on FacebookShare on Twitter

রাঙ্গাবালী প্রতিনিধি: গরীব-অসহায় ও দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ। তাই শেখ হাসিনার কোন বিকল্প নেই, নৌকার কোন বিকল্প নেই। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্ত্বরে সরকারি বিভিন্ন ভাতাভোগী ও উপকারভোগীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে করা এ সভায় হাজারও সুবিধাভোগী নারী-পুরুষ অংশ নেন।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন, সারা পৃথিবীতে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নেত্রী নন, তিনি এখন বিশ্বনেত্রী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ও শিক্ষা ভাতা যেভাবে দিয়ে যাচ্ছেন, তা আগে কোন সরকার কোনদিন করেনি। তিনি গৃহহীনদের গৃহ দিয়েছেন, ভূমিহীনদের ভূমি দিয়েছেন। তিনি চান এদেশের সমস্ত মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারেন। তাই নিজের জীবন বাজি রেখে নিরলস কাজ করে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার প্রমুখ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন

বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন

November 4, 2023
পবিপ্রবি’র প্রকৌশলীকে হত্যার হুমকি, কম্পিউটার ও টেবিল ভাংচুর

পবিপ্রবি’র প্রকৌশলীকে হত্যার হুমকি, কম্পিউটার ও টেবিল ভাংচুর

October 15, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist