Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 14, 2026
ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির
Share on FacebookShare on Twitter

‘গত ১৭ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে।’- বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, আপাতত সাময়িক সময়ের জন্য পরিক্ষা স্থগিতের যে দাবি শিক্ষার্থীরা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক একই দাবি করেছে। আমরা গতকাল এ নিয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছি। শিক্ষার্থীদের দাবির সাথে ছাত্রদল সবসময় একমত।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আমরা সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য বলেছি। আমরা শুনেছি গতকালই সারাদেশের বিভিন্ন বোর্ডের কর্মকর্তা, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টরা মিটিং করেছেন। আমি মনে করি এটার একটা ভালো সমাধান হবে।

প্রশ্নে ভুল থাকার বিষয়ে তিনি বলেন, প্রশ্নে ভুল ছিল। এটা ট্যাকনিক্যাল সমস্যা। যা সমাধান করার জন্য বোর্ড আশ্বাস দিয়েছে। যত সমস্যাই হোক না কেন? আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের সাথেই আছি।

প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

আমতলীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

আমতলীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

September 26, 2023
দুমকীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দুমকীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

October 17, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist