এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১০০০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার শেষ বিকালে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাবের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নির্বাহী ম্যাজিস্টেড, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এনিমার্স লাভার্স অফ পটুয়াখালী স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা উপসহকারী মৎস কর্মকর্তা মোঃ মহসিন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে সরকার এ ধরনের জাল ব্যবহার, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেড এ অভিযন পরিচালনা কালে তিনি বলেন,অভিযানের সময় জব্দ করা ১০০০ পিস জাল তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।







