Friday, October 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

​দুই দফা দাবিতে পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 14, 2026
​দুই দফা দাবিতে পটুয়াখালীতে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট
Share on FacebookShare on Twitter

দুই দফা দাবিতে সারাদেশের ন্যায়ে পটুয়াখালীতেও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শাখা ডাকঘর কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শাখা ডাকঘর কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী জেলায় প্রায় ৮০০ শাখা ডাকঘর কর্মচারী দায়িত্ব পালন করলেও তারা সরকারি কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়ায় তারা এ আন্দোলনে নেমেছেন।

ডাকঘর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, “আমাদের চাকরিতে দীর্ঘদিন ধরে বৈষম্য করা হচ্ছে। একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন নিয়মে চাকরি করতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে দ্রুত আমাদের দুই দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

এদিকে, চলতি মাসের ৬ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে জেলার বিভিন্ন এলাকায় ডাকসেবা ব্যাহত হচ্ছে। এতে চিঠিপত্র, সরকারি নথিপত্র ও অন্যান্য ডাকসেবা গ্রহণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বঙ্গোপসাগরে জেলের জালে মিলল বিরল ‘লাল কোট’ মাছ

বঙ্গোপসাগরে জেলের জালে মিলল বিরল ‘লাল কোট’ মাছ

August 4, 2026
রাঙ্গাবালীতে বিএনপির ৪ নেতা গ্রেফতার

বাউফলে আট বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার

October 30, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist