Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 18, 2026
মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বসতঘর ভেকু (খননযন্ত্র) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

এসময় ঘরে থাকা মূল্যবান মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের পাশাপাশি অগ্নিসংযোগেরও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১৮ জুলাই) ভোরে উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর মাধবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। তার বসতবাড়িতে স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বসবাস করতেন। তবে ঘটনার সময় চিকিৎসার জন্য তারা ঢাকায় অবস্থান করায় বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগে গভীর রাতে একদল দুর্বৃত্ত ভেকু নিয়ে এসে বাড়িতে হামলা চালিয়ে ঘর ভেঙে ফেলে বলে অভিযোগ ওঠে।

মুঠোফোনে শিল্পী বেগম বলেন, ‘চিকিৎসার জন্য ঢাকায় ছিলাম। সেই সুযোগে গভীর রাতে একদল লোক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভেকু দিয়ে পুরো ঘরটি ভেঙে ফেলে। ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে ঘরে আগুনও লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িতে ফিরে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে।’

তিনি আরও জানান, ঘটনাটি স্থানীয় কাঁঠালতলী পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে।

এ বিষয়ে কাজি মিজানুর রহমান লাভলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘গভীর রাতে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন

বাউফলে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন

August 14, 2026
খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

July 2, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist