Saturday, October 24, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 22, 2026
পটুয়াখালীতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় জেলা শহরের ব্যায়ামাগার মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা আয়োজিত হয়।

সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এবং বরিশাল মহানগর শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে ইয়াকুব আলী।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, পটুয়াখালী জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি ২০২৬-এর আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম প্রিন্স-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হেদায়েত আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনুরুন খুকি, পিরোজপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ।

সভায় আমন্ত্রিত বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল করার জোর আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

July 6, 2026
দুমকিতে নির্যাতনের ভয়ে মাদ্রাসা ছাত্রীর পলায়নের অভিযোগ, ২২ দিনে পরে মিললো সন্ধান

দুমকিতে নির্যাতনের ভয়ে মাদ্রাসা ছাত্রীর পলায়নের অভিযোগ, ২২ দিনে পরে মিললো সন্ধান

July 10, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist