Monday, September 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে একগুচ্ছ উন্নয়নকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 21, 2026
দুমকিতে একগুচ্ছ উন্নয়নকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও বৃক্ষরোপণ করেছেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার মসজিদের অজুখানা নির্মাণকাজ, উপজেলা পরিষদ ডাকবাংলো সচলীকরণ কাজ এবং আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মহিবুল্লাহর বাড়ির মসজিদের ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী কার্যক্রম শেষে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রতিটি প্রকল্প এলাকায় একটি করে নারিকেল গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। আমি শুধু উপজেলা শহরেই নয়, পুরো পটুয়াখালী জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদ থেকে যে বেতন-ভাতা পাই, সেটিও আমি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করি।”

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী হাসিবুল হাসান, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মিজানুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক ওলাদার, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সহ সভাপতি আব্দুল জব্বার শিকদার যুগ্ম সাধারণ সম্পাদ কবির শরীফ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, সদস্য সচিব জসিম উদ্দিন মিয়া, শ্রমিক দলের সভাপতি আবু জাফর আকন, সাধারণ সম্পাদক ফারুক মৃধা, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সদস্য নুরুজ্জামান ইসলাম সাজিম এবং সরকারি জনতা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম ইমরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

November 11, 2023
পটুয়াখালীতে শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন

পটুয়াখালীতে শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন

July 12, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist