Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 21, 2026
গলাচিপায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : ‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসি গলাচিপা শাখার উদ্যোগে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পৌর মঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. রাকিবুল হাসান এবং কর্মকর্তা মো. মহিবুল্লাহ মোড়ল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিশিষ্ট ব্যবসায়ী মো.জহিরুল ইসলাম, তাপস কুন্ডু, সাংবাদিক মো.রিয়াদ হোসাইনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা।

গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, “বাংলা QR দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করবে। একটি মাত্র QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ।”বাংলাদেশে ৬৭টা ব্যাংক আছে এবং ৬৭টা অ্যাপস আছে এই এক QR মাধ্যমেই সবাই সব ব্যাংকে লেনদেন করতে পারবে।

তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। পূবালী ব্যাংক সবসময় আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ‘বাংলা QR’ ব্যবহারে এগিয়ে আসতে হবে, তবেই ডিজিটাল অর্থনীতির সুফল সবাই ভোগ করতে পারবেন।”

এ সময় তিনি সবাইকে পূবালী এসে কোন টাকা জমা ছাড়া একাউন্ট করার এবং ফ্রিতে বাংলা QR অ্যাপস ব্যবহারের আহবান জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় সাপের কামড়ে রোগীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

গলাচিপায় সাপের কামড়ে রোগীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

August 9, 2026
মুজিব-একটি জাতির রূপকার’ চলচিত্র মুক্তি; গলাচিপায় আনন্দ র‍্যালী

মুজিব-একটি জাতির রূপকার’ চলচিত্র মুক্তি; গলাচিপায় আনন্দ র‍্যালী

October 13, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist