Sunday, July 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 22, 2026
দশমিনায় বিদ্যালয়ের সভাপতির স্বামীর বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ
Share on FacebookShare on Twitter

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা : পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর এলাকার বিবি আয়েশা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় সহকারি শিক্ষক মাওলানা আব্দুল সাত্তারকে বিদ্যালয় সভাপতি’র স্বামীর কর্তৃক মারধর ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক আব্দুস সাত্তার (৫৬) দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২২ জুলাই) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিবি আয়েশা নির্মম মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বিদ্যালয়-সংক্রান্ত আলোচনা চলাকালে অভিযুক্ত মো. জামাল ব্যাপারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত জামাল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযোগে আরো দাবি করা হয়েছে, মারধরের সময় তার পকেটে থাকা ১০,০০০ টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। চিৎকার শুনে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী শিক্ষক অভিযোগে আরও জানান, আহত অবস্থায় তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক আব্দুল সাত্তার বলেন, আমি ১৯৯৭ সাল থেকে এ বিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করে আসছি। চলতি বছরের ২৮ জুন বিদ্যালয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। ওই সময় আমি অসুস্থ থাকায় ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। পরে বিদ্যালয়ে যোগদান করি। মঙ্গলবার সভা চলাকালে সভাপতির স্বামী জামাল মিয়া আমাকে বলেন, ‘আপনি আমাদের বিপক্ষে কাজ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি সবার সামনে আমাকে মারধর করেন। আমি এ ঘটনার বিচার চাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, সভা চলাকালে জামাল মিয়া ও শিক্ষক আব্দুল সাত্তারের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। তবে আমার সামনে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

অভিযোগ অস্বীকার করে মো. জামাল মিয়া বলেন, আজ বিদ্যালয়ে ব্র্যাকের করতে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বিষয় একটি সভা ছিল। বৃষ্টির কারণে আমার স্ত্রী, যিনি অ্যাডহক কমিটির সভাপতি, কিছুটা দেরি করছিলেন। তাই আমি আগে সেখানে যাই। আব্দুল সাত্তার সাহেবের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি। সভা শেষে বাইরে সামান্য কথা-কাটাকাটি হয়েছিল। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালী-০৩ আসনের জাসদ প্রার্থীর মিঠুর মতবিনিময়

পটুয়াখালী-০৩ আসনের জাসদ প্রার্থীর মিঠুর মতবিনিময়

December 20, 2023
দক্ষতা জনশক্তি গঠনে ‘মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইন্সটিটিউট’

দক্ষতা জনশক্তি গঠনে ‘মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইন্সটিটিউট’

September 28, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist