দশমিনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী মরহুম আব্দুল বাতেনের সহধর্মিণী রোকেয়া বাতেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৫টায় রাজধানীর হসপিস বাংলাদেশ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যকারে তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন অসংখ্য রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ আসর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমা রোকেয়া বাতেনের মৃত্যুতে দশমিনা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।







