Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 24, 2026
দশমিনায় জি-৯ কলা চাষে বিপ্লব, কৃষকের মুখে সাফল্যের হাসি
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের দক্ষিণ রণগোপালদী গ্রামের কৃষক শাহ আলম জমাদ্দার উচ্চ ফলনশীল জি-৯ (গ্র্যান্ড নাইন) জাতের কলার বাণিজ্যিক চাষ করে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন।

প্রায় ২৫ বছর ধরে কৃষির সঙ্গে যুক্ত এই উদ্যোক্তা অনলাইনে ভিডিও দেখে প্রথমে রংপুরের একটি নার্সারি থেকে ১০০টি জি-৯ কলার টিস্যু কালচার চারা সংগ্রহ করে চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে প্রায় ১৫০টি গাছ রয়েছে।

উপজেলা কৃষি সূত্রে জানা যায়, এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় শাহ আলম জমাদ্দারকে নগদ সহায়তার পাশাপাশি ৩০টি জি-৯ কলার চারা ও বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত তার বাগান পরিদর্শন ও কারিগরি পরামর্শ দিয়ে আসছেন।

কৃসক শাহ আলম জমাদ্দার জানান, আগে তিনি বরইসহ বিভিন্ন ফলের চাষে সফলতা পেয়েছিলেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও এসএসিপি-রেইনস প্রকল্পের সহায়তায় জি-৯ কলা চাষে উদ্বুদ্ধ হন। বর্তমানে দুই একর জমিতে ১২ ফুট দূরত্ব বজায় রেখে কলার গাছ রোপণ করেছেন। গাছের মাঝখানে আমের চারাও লাগানো হয়েছে, যা সমন্বিত বাগান ব্যবস্থাপনার একটি উদাহরণ।

তিনি বলেন, জি-৯ কলার সবচেয়ে বড় সুবিধা হলো এর ফলন ও বাজারমূল্য। সাধারণ কলার তুলনায় এ জাতের কলা আকারে বড় এবং প্রতিটি কাঁদিতে প্রায় ২৫০ থেকে ৩০০টি পর্যন্ত কলা ধরে। বর্তমানে তার বাগানের ১৫ থেকে ১৬টি গাছে কলা এসেছে। এছাড়া তিনি নিজের নার্সারি থেকে প্রতি কলার চারা ন্যূনতম ১০০ টাকায় বিক্রি করছেন।

তিনি আরও বলেন, শুরুতে বাগান স্থাপনে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। সঠিক পরিচর্যা ও বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে বছরে উল্লেখযোগ্য লাভের আশা করছেন তিনি। তার দাবি, জি-৯ কলা চাষে তুলনামূলক কম শ্রম লাগে। গাছ বড় হলে বাঁশের ঠেকনা দিলেই যথেষ্ট। তিনি নিয়মিত রাসায়নিক ব্যবহার না করে প্রয়োজন অনুযায়ী মোচা কাটার পর ফলকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় সীমিত পরিসরে কীটনাশক প্রয়োগ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদের পরামর্শে তিনি নতুন নতুন ফলের চারা সংগ্রহ ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পেরেছেন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতাই তাকে নতুন উদ্যোগ নিতে উৎসাহিত করেছে।

জমাদ্দার নার্সারিতে ঘুরতে আসা দর্শনার্থী অনুপ কুমার শানু বলেন, শাহ আলম জমাদ্দারের জি-৯ কলার বাগান দেখে আমি সত্যিই মুগ্ধ। এত সুন্দর ও পরিকল্পিতভাবে কলা চাষ করা হয়েছে, যা আমাদের এলাকায় খুব একটা দেখা যায় না। এ ধরনের আধুনিক ও উচ্চ ফলনশীল কলা চাষ অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবে। কৃষি বিভাগের সহযোগিতায় এমন উদ্যোগ আরও বাড়লে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো.জাফর আহমেদ বলেন, জি-৯ একটি উচ্চ ফলনশীল ও লাভজনক জাতের কলা। ফলন বেশি হওয়ায় কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন। কৃষি বিভাগ সব সময় শাহ আলম জমাদ্দারকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা চাই, তার মতো প্রতিটি ইউনিয়নে আধুনিক কৃষি উদ্যোক্তা গড়ে উঠুক।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির অভিষেক ও মিলনমেলা

ঢাকাস্থ দুমকি উপজেলা জনকল্যাণ সমিতির অভিষেক ও মিলনমেলা

October 22, 2023
মহিপুরে সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

মহিপুরে সম্পত্তি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

November 7, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist