বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ১২৪ পিস ইয়াবাসহ মো. খলিল সরদার (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কবিরকাঠী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কালিশুরী ইউনিয়নের কামারখালী থেকে রাজাপুরগামী ইটের সোলিং সড়কে একটি অভিযান পরিচালনা করে। এ সময় কবিরকাঠী গ্রামের শাহিন সিকদারের বাড়ির সামনে থেকে খলিল সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ওয়াজেদ আলী সরদার ও মৃত ফিরোজা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৯, জিআর-৩৭১, তারিখ: ৬ অক্টোবর ২০২৬।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১২৪টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।







