Thursday, July 30, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বরগুনায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 25, 2026
বরগুনায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : ​বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​এ বিষয়ে শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইতুল ইসলাম জানতে পারেন যে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরগুনাগামী একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান আসছে।

​এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম আগে থেকেই বরগুনা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে। নির্ধারিত বাসটি বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ সদস্যরা তাকে সন্দেহজনকভাবে আটক করেন।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

​প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, ‘‘মাদকদ্রব্য পরিবহন ও বেচা-বিক্রির অপরাধে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’’

​তিনি আরও কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে এবং মাদকের এই অবৈধ কারবার রোধে জেলা পুলিশের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সনাতনীদের ঘরে ঘরে লক্ষী পূজাঁ

সনাতনীদের ঘরে ঘরে লক্ষী পূজাঁ

October 28, 2023
কলাপাড়ায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা

কলাপাড়ায় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা

November 22, 2023

Trending.

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

July 12, 2026
মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী গ্রেপ্তার

July 14, 2026
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

July 17, 2026
পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পটুয়াখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

July 10, 2026
‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

‎পটুয়াখালীর চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার

July 4, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist