Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে বৃষ্টি থামলেও মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 13, 2026
মির্জাগঞ্জে বৃষ্টি থামলেও মহাসড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে
Share on FacebookShare on Twitter

মির্জাগঞ্জ প্রতিনিধি : প্রশস্ত আরসিসি ঢালাই রাস্তা, কোথাও নেই খানাখন্দ। তারপরেও সামান্য বৃষ্টি হলেই সেই রাস্তায় জমে থাকে আধ-হাটু পানি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। দুপাশে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিসহ আশেপাশের বাসা-বাড়ির নোংরা ও দুষিত পানি এসে বেশ কয়েকদিন জমে থাকে এই রাস্তায়। যা থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পথচারীদের গায়ে লেগে চুলকানিসহ বিভিন্ন চর্মরোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দেখার যেন কেউ নেই!

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ – বরগুনা আঞ্চলিক মহাসড়কের সুবিদখালী তেমাথা এলাকার কিছু অংশে বৃষ্টি এলেই এমনই চিত্র দেখা যায়।

পথচারী ও স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত মহাসড়কটি অত্র উপজেলার প্রধান সড়ক হওয়ায় উপজেলার ছয়টি ইউনিয়নের জনসাধারণকেই এই পথ দিয়েই যাতায়াত করতে হয়। বিশেষ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবীরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়েই হেটে যাতায়াত করে থাকে। এছাড়াও উপজেলার অফিস-আদালত ও হাট-বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তো চলাচল করেই। কিন্তু রাস্তাটিতে সামান্য বৃষ্টি হলেই আধা-হাঁটু পানিতে তলিয়ে যায়। দুপাশে কোন পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন পর্যন্ত এই পানি জমে থাকে। তখন এই পানির মধ্য দিয়েই মানুষ চলাচল করে।

এসময় পাশ থেকে কোন যানবাহন গেলেই পানি ছিটকে গায়ে লেগে ভিজে যাওয়ার পাশাপাশি চুলকানিসহ বিভিন্ন চর্ম রোগেও আক্রান্ত হয়। সেইসাথে আশেপাশের বাসা-বাড়ির নোংরা ও দূষিত পানি থাকার কারনে চরম দুর্গন্ধও ছড়ায়।

ফলে স্থানীয় জনসাধারণ ও পথচারীরা চরম ক্ষোভ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের কাছে সুরক্ষিত ড্রেনেজের ব্যবস্থাসহ বাসা-বাড়ির নোংরা পানি ফালানো বন্ধের জোড় দাবি জানান।

পথচারী আলাল ও রাসেল বলেন, সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে আর হাঁটা যায় না। তখন এক হাতে জুতা নিয়ে আরেক হাতে নাক চেপে হাঁটতে হয়। শরীরের কোথাও পানি লাগলেই চুলকায়। আর হাটার সময় পাশ দিয়ে কোন যানবাহন গেলেই নিজেরা তো ভিজে যাইই সাথে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বই-খাতাও ভিজে যায়। রাস্তাটিতে খুব দ্রুত ড্রেন নির্মাণ করা অত্যন্ত জরুরী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ ওই রাস্তাটির পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন

উপন্যাস ‘পথের শেষে শেষ দেখা’ মোড়ক উন্মোচন

October 22, 2023
পল্টনে বিএনপির সমাবেশে রাঙ্গাবালীর যুবলীগ নেতা; সমালোচনার ঝড়

পল্টনে বিএনপির সমাবেশে রাঙ্গাবালীর যুবলীগ নেতা; সমালোচনার ঝড়

October 28, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist