Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মহিপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় এজাহারনামীয় আসামি গ্রেফতার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 26, 2026
মহিপুরে বৃদ্ধ নিহতের ঘটনায় এজাহারনামীয় আসামি গ্রেফতার
Share on FacebookShare on Twitter

মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনায় ১৪ নম্বর এজাহারনামীয় আসামি মো. সালেক হাওলাদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) র‍্যাব-১১-এর সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় আসামিকে মহিপুর থানায় নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় হারিচ আহম্মদ গুরুতর আহত হন এবং পরবর্তীতে তিনি মারা যান।

এই ঘটনার পর নিহতের ছেলের লিখিত এজাহারের ভিত্তিতে গত ২১ জুলাই মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-০৬)।

মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর ছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সামসুল ইসলামের নেতৃত্বে ও র‍্যাব-১১-এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৪ নম্বর আসামি মো. সালেক হাওলাদারকে আটক করা হয়। গ্রেফতারকৃত সালেক হাওলাদার মহিপুরের নয়াকাটা গ্রামের মৃত মোজাহার ওরফে মুজাফফর হাওলাদার ও মৃত আয়শা বেগমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ পাহারায় আজ (২৬ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কলাপাড়ায় পৌর ওলামা দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

August 7, 2026
ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

August 25, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist