Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে মাদক কারবারির তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দিলেন ড. শফিকুল ইসলাম

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 28, 2026
বাউফলে মাদক কারবারির তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা দিলেন ড. শফিকুল ইসলাম
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি ) বাউফল সোহাগ মিলু, অফিসার ইনচার্জ (ওসি )সিরাজুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “অপপ্রচার, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে হলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

এ সময় তিনি ঘোষণা দেন, মাদক কারবারিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে তথ্যদাতাকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি অপরাধ দমনে জনগণের তথ্যভিত্তিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, প্রশাসনের একার পক্ষে সমাজের সব সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে জনগণের সচেতন অংশগ্রহণ এবং সামাজিক দায়বদ্ধতার বিকল্প নেই।

বক্তারা আরো বলেন, পারিবারিক মূল্যবোধ জোরদার, অপপ্রচার প্রতিরোধ, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে বক্তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, মাদকমুক্ত, সুশৃঙ্খল ও সম্প্রীতির বাউফল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

এতিম শিশুদের সঙ্গে শীতকালীন পিঠা উৎসব

এতিম শিশুদের সঙ্গে শীতকালীন পিঠা উৎসব

November 27, 2023
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আলতাফ হোসেন চৌধুরী

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আলতাফ হোসেন চৌধুরী

August 6, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist