Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালী-০১ আসনে প্রার্থী হবেন গোলাম সরোয়ার

Jahirul Islam by Jahirul Islam
October 4, 2023
পটুয়াখালী-০১ আসনে প্রার্থী হবেন গোলাম সরোয়ার
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের উন্নয়ন, পরিকল্পনা ও নিজের বর্নাঢ্য রাজনৈতিক ইতিহাস এবং জনপ্রতিনিধির অবিজ্ঞতা তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে সংবাদ সম্মেলন করেছে সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগে যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ গোলাম সরোয়ার।

বুধবার (৪ অক্টোবর) রাতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

এডভোকেট গোলাম সরোয়ার বলেন, আমি ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ১৯৮২ সাল থেকে ১৯৯৪ সাল মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগ থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের পর্যায়ক্রমে সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছি। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন পর্যায়ে সফলতার সঙ্গে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। টানা তিনবার বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

এছাড়াও বাংলাদেশ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছি। ১৯৮২ সালে সামরিক স্বৈরাচার বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে হামলা মামলাসহ কারাবরণ করতে হয়েছে। আমার রাজনৈতিক জীবনে ১৯টি মামলার আসামী হয়েছি৷

তিনি আরও বলেন, আজকে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-০১ আসন হতে আওয়ামিলীগের দলীয় মনোনয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে প্রার্থী হতে চাই। আমি আশাকরি আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে আমি শেখ হাসিনার একজন কর্মী হতেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছি। এবিষয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হাসান শিকদার, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, আইনজীবী মনোয়ার হোসেনসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ক্লাবে সহসভাপতি উপাধ্যক্ষ জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম শাহাদাত হোসেন ও এমকে রানা, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ মহিবুল্লাহ চৌধুরীসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

আগামী ৫ বছর সদর আসনে আমিই ‘প্রধানমন্ত্রী’: আমির হামজা

আগামী ৫ বছর সদর আসনে আমিই ‘প্রধানমন্ত্রী’: আমির হামজা

August 15, 2026
বাউফলে আশঙ্কাজনক হারে কমেছে নারিকেলের ফলন

বাউফলে আশঙ্কাজনক হারে কমেছে নারিকেলের ফলন

August 4, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist