Monday, September 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি কাজী সরোয়ার, সেক্রেটারি ওয়াহিদুজ্জামান নির্বাচিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 28, 2026
পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি কাজী সরোয়ার, সেক্রেটারি ওয়াহিদুজ্জামান নির্বাচিত
Share on FacebookShare on Twitter

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ উপলক্ষে নতুন আংশিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাস্টার মো. সিদ্দিকুর রহমান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জেলা কমিটির সভাপতি হিসেবে মাওলানা কাজী গোলাম সরোয়ার, সেক্রেটারি হিসেবে মাওলানা আর.আই.এম. ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি হিসেবে হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, মাওলানা নজরুল ইসলাম ও মাস্টার মো. আব্দুল হাকিম এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে মো. জাহিদ হোসেন লিটনের নাম ঘোষণা করেন। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃবৃন্দকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরমোনাই (রহ.)-এর খলিফা ও ঝাটরার পীর আলহাজ মুফতি মো. হাবিবুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কুয়াকাটার হুজুর আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান মেজবাহ, জেলা কমিটির উপদেষ্টা মুফতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ হযরত হেদায়েতুল্লাহ জিহাদী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আনম ইব্রাহীম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবুল বাশার জিহাদী এবং দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন জাফর।

এছাড়াও বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ ফেরদৌস খান, উপাধ্যক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মাওলানা মোসাদ্দেক বিল্লাহ রুমী, ইসলামী ছাত্র আন্দোলনের মুহাম্মদ হাসান আলী, মাওলানা বনি আমীন, অধ্যাপক মো. আমিনুর রহমান, হাজী মো. মিল্লাত হাওলাদার, মাওলানা মনিরুল ইসলাম, হাজী মাওলানা রুহুল আমীন, মাওলানা মুহাম্মদ আব্দুর রব এবং আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার।

সম্মেলনে নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সংগঠনের শক্তি বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক শিক্ষার বাতিঘর কলাপাড়া মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

August 4, 2026
কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’, ১১ হাজার টাকায় বিক্রি

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’, ১১ হাজার টাকায় বিক্রি

August 24, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist