Sunday, April 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home ধর্ম

গলাচিপায় উৎসব মুখর পরিবেশে কালীপূজা

Jahirul Islam by Jahirul Islam
November 12, 2023
গলাচিপায় উৎসব মুখর পরিবেশে কালীপূজা
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় উৎসব মুখর পরিবেশে কালীপূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত কালীপূজা বা শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে, কালী দেবী দুর্গারই আরেকটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। কালী দেবী তার ভক্তদের কাছে ‘শ্যামা’, ‘আদ্য মা’, ‘তারা মা’, ‘চামুন্ডি’, ‘ভদ্রকালী’, ‘দেবী মহামায়া’সহ বিভিন্ন নামে পরিচিত। রবিবার (১২ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা উৎসব পালন করেন। দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মন্ডপে মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা পালিত হয়। এ বিষয়ে কালীবাড়ি কমিটির সভাপতি দীলিপ বনিক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কালীপূজা বা শ্যামা পূজা উৎসব পালন করা হচ্ছে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় বলেন, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী মন্দিরে, ডাকুয়ায় এবং বেশ কয়েকটি মন্দিরে কালীপূজা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কলাপাড়ায় হরতালের কোন প্রভাব পরেনি, আ.লীগের শান্তি সমাবেশ

কলাপাড়ায় হরতালের কোন প্রভাব পরেনি, আ.লীগের শান্তি সমাবেশ

October 29, 2023
বরগুনা-১ আসন; শম্ভু ঠেকাতে মাঠে সাবেক চেয়ারম্যান ফোরকান

বরগুনা-১ আসন; শম্ভু ঠেকাতে মাঠে সাবেক চেয়ারম্যান ফোরকান

October 17, 2023

Trending.

পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

পটুয়াখালীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

March 2, 2024
যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

যারা অন্যের ভোট দেয়, তারা ডাকাত; ইসি হাবিব

March 4, 2024
আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন

আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন

February 19, 2024
দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

October 15, 2023
জলবায়ু পরিবর্তন ট্রাস্টের দুর্বল ব্যবস্থাপনায় ছন্নছাড়া প্রকল্প; বাস্তবায়নেও নয়-ছয়

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের দুর্বল ব্যবস্থাপনায় ছন্নছাড়া প্রকল্প; বাস্তবায়নেও নয়-ছয়

January 30, 2024
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist