Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 29, 2026
পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত বিভিন্ন অনুষদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো: নুরুল আমিন-এর সভাপতিত্বে এবং ড. আমিনুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং স্মারক প্রদান করেন।

ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো: খোকন হোসেন, এনএফএস অনুষদের ডিন প্রফেসর মো: শহিদুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা মো: আব্দুর রহিম, অভিভাবকদের মধ্যে মো: শাহআলম, আলমগীর হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেলরানা জনি, শিক্ষার্থী জয়ভাঙ্গী, নবীন শিক্ষার্থী সালেহিন আহমেদ, আফরোজা মিলি, ইকরাম হোসেন কোরাইশ, মাহিনুর রহমান মাহিন, ইসমাইল হাসান মারুফ, শিশির প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান বলেন, ‘‘তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ উচ্চ মাধ্যমিক গন্ডি পেরিয়ে আজ উচ্চশিক্ষার বিশাল আঙিনায় পা রেখেছ। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি জীবন গড়ার জ্ঞান সৃষ্টির ক্ষেত্র।’’

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনা ও কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। তোমাদের প্রতিটি দিন, প্রতিটি ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।মনে রাখবে আজকের অলসতা আগামীকালের বড় ব্যর্থতার কারণ হতে পারে। তিনি শিক্ষার্থীদের অন্যায়, মাদক বা বিশৃঙ্খলার সাথে নিজেদের না জড়ানোর নির্দেশ দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিচিতির ভিডিও মাল্টিমিডিয়ায় উপস্হাপন করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড.মো:মাসুদুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক আইন এবং শৃঙ্খলা বিষয়ে স্লাইড উপস্থাপন করেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান।

অনুষ্ঠান শেষে ‘‘একজন শিক্ষার্থী একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’’ এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক অভিভাবকদের একটি করে গাছের চারা প্রদান করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মন্দিরের টাকা ছিনতাইয়ের অভিযোগ

মন্দিরের টাকা ছিনতাইয়ের অভিযোগ

October 31, 2023
মহিপুরে চাঞ্চল্যকর বৃদ্ধ মজিবর হত্যা মামলার দুই অভিযুক্ত গ্রেফতার

মহিপুরে চাঞ্চল্যকর বৃদ্ধ মজিবর হত্যা মামলার দুই অভিযুক্ত গ্রেফতার

July 26, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist