Friday, October 30, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 27, 2026
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Share on FacebookShare on Twitter

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী শহরের চারটি ভিন্ন স্পট থেকে পৃথক আনন্দ র‌্যালি বের করা হয়।

শহরের বনানী মোড়স্থ জেলা যুবদল কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নুরুল ইসলাম লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান নান্নু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন এবং বিশেষ বক্তা ছিলেন সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন রেজা ও গোলাম রব্বানী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মো. মহসীন রেজা ইমরুল, মো. মিজানুর রহমান এবং মঞ্জুর এলাহী শাহিন। সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির পায়রা ওড়ানো হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

এদিকে, জেলা যুবদলের সাবেক সিনিয়রসহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন সুজনের নেতৃত্বে আলতাফ হোসেন চৌধুরী এমপির বাসভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে বিকেল ৩টায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

অপরদিকে, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানের নেতৃত্বে পুরোনো আদালত প্রাঙ্গণ থেকে এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমুর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে পৃথক আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা এসব আনন্দ মিছিল ঝাউতলা এলাকায় এসে একত্রিত হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং জেলা বিএনপির সিনিয়র নেতা মোশতাক আহমেদ পিনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পৃথক এসব আনন্দ র‍্যালি ও মিছিলে যুবদলের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

July 26, 2026
আ’লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি; মুহিব

আ’লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি; মুহিব

January 26, 2024

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist