Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় কৃষি জমির চাষাবাদ বন্ধ করে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 31, 2026
কলাপাড়ায় কৃষি জমির চাষাবাদ বন্ধ করে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি জমির চাষাবাদ বন্ধ করে দিয়ে ৭ লাখ টাকা চাঁদার দাবির অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার (৩০ জুলাই) বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে ২ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছেন।

এর আগে গত ২৯ জুলাই উপজেলার বালীয়াতলী ইউপির বড় বালীয়াতলী গ্রামে এই চাঁদা দাবীর ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিবারণে ভুক্তভোগী অহিদুজ্জামান মুসা উল্লেখ করেছেন, প্রভাশালী তুহিন বিশ্বাস একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তাই তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না স্থানীয়রা।

তিনি উল্লেখ করেছেন, বালিয়াতলী মৌজার ৫৫০ বিএস খতিয়ান থেকে ২০১০ সালে ১ একর ৪৮ শতাংশ জমি সাব কবলা ক্রয় করেন তিনি। এর পরে সকল কাগজ সম্পাদন করে তিনি দীর্ঘ ১৬ বছর বর্গাচাষের মাধ্যমে ভোগ দখল করে আসছিলেন। কিন্তু (২৯ জুলাই) হঠাৎই জানতে পারেন তার সেই জমিতে গিয়ে প্রভাবশালী তুহিনের নেতৃত্বে চাষাবাদ বন্ধ করে দিয়েছে অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা এবং চাষাবাদ বন্ধ করে দিয়ে তার বর্গা চাষিকে মারধর করেন তারা।

তিনি মামলায় উল্লেখ করেন, এ ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে গেলে অন্তত ৭ লাখ টাকা চাঁদার দাবী করেন হামলাকারীরা। আর নাহলে চাষাবাদ বন্ধ করা সহ প্রাণনাশের হুমকি প্রদান করে সশস্ত্র অভিযুক্তরা।

ভুক্তভোগী মুসা বলেন, আমি হঠাৎই অবাক বনে গিয়েছি। কিভাবে অনাধিকার প্রবেশ করে চাষ বন্ধ রেখে চাঁদা দাবী করতে পারে। তিনি বলেন, ক্ষমতার পালা বদলে এরা বেপরোয়া হয়ে উঠেছে। তুহিনে শশুর ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তার প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে তটস্থ করে রাখার চেষ্টা করছে এরা। তুহিনেট স্ত্রী লিনা মোনালিসা একজন মহিলা ক্যাডার। তার দাপট আন্দাজ করাও অসম্ভব।

মুসার অভিযোগ, যে জমি দীর্ঘ বছর ধরে চাষাবাদ করে আসছি সেখানে চাঁদা দেব কেন?। তাও নিজের জমিতে চাষাবাদ করতে চাঁদা দিতে হবে এর চেয়ে করুন আর কি হতে পারে। তাই এ ঘটানার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি।

তবে এবিষয়ে প্রধান অভিযুক্ত তুহিন বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, মুসা আমার স্ত্রীর নিকট আত্মীয়। ওই জমিতে আমাদেরও একটি দলিল রয়েছে। একই ক্ষতিয়ানে ক্রয়কৃত জমির মালিক আমি এবং আমার স্ত্রী। তিনি বলেন, আমাদের জমি সহ তিনি চাষাবাদ করছেন, তাই চাষ বন্ধ করেছি। ঝামেলা নিষ্পত্তি হলে তার জমি তিনি চাষাবাদ করবেন। কিন্তু চাঁদা দাবী তো দূরে থাক তার সঙ্গে আমার কোন কথাই হইনি। যা কথা হয়েছে আমার স্ত্রীর সঙ্গে।

কলাপাড়া থানার সেকেন্ড অফিসার (এসআই) জাকির হোসেন বলেন, এ বিষয়ে বিজ্ঞ আদালত থেকে কোন তদন্তভার আমাদের কাছে আসেনি। যদি আসে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বিভিন্ন উপজেলায় সমবায় দিবস উদযাপন

বিভিন্ন উপজেলায় সমবায় দিবস উদযাপন

November 4, 2023
গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু

August 8, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist