মির্জাগঞ্জ প্রতিনিধি : জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণ, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জে গণমিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে আদালত চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় জামায়াত নেতারা বক্তব্য রাখেন। এ সময় তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদ ওসমান বিন হাদীর খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।
মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. শাহজাহান মৃধার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ সাবেক আমীর মাওলানা সিরাজুল হক, সেক্রেটারি রাকিব হাসান, উপজেলা বাইতুল মাল সেক্রেটারি অধ্যাপক হারুন অর রশিদ সেলিম, কর্ম পরিষদ ও সূরা সদস্য ক্বারী মোঃ শাজাহান সূরা, যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম আলমাস, সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ প্রমুখ।
গণ মিছিল শেষে জুলাইয়ের আন্দোলনে নিহত, আহত ছাত্র-জনতার উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।







