Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

অগ্রীম বুকিং কুয়াকাটার ৬০ শতাংশ হোটেল মোটেল

ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের সরকারী ছুটি

Jahirul Islam by Jahirul Islam
September 24, 2023
অগ্রীম বুকিং কুয়াকাটার ৬০ শতাংশ হোটেল মোটেল
Share on FacebookShare on Twitter

কুয়াকাটা প্রতিনিধিঃ ঈদে মিলাদুন্নবীর ছুটির সাথে সাপ্তাহিক ছুটি নিয়ে টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে অগ্রীম বুকিং শুরু হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত কুয়াকাটা থাকা আবাসিক হোটেলগুলোর প্রায় ৬০ শতাংশ রুম ইতোমধ্যে অগ্রীম বুকিং হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।

তিনি আরো বলেন, আগামী ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত কুয়াকাটায় থাকা প্রথম শ্রেণীর হোটেলগুলো ইতোমধ্যে ৭০-৮০ শতাংশ এবং এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর হোটেল গুলোতে প্রায় ৫০ শতাংশ রুম ইতোমধ্যে অগ্রীম বুকিং হয়ে গেছে। এই সময়টাতে পদ্মা সেতু উদ্বোধনের আগে এত বুকিং আমরা কখনই পাইনি। আগামী শীত মৌসুমে অনেক পর্যটক কুয়াকাটা আসবে তার একটি পূর্ব লক্ষণ বলা যেতে পারে।

হোটেল খান প্যালেসের পরিচালক মো. সাকুর বলেন, আগামী ২৮ ও ২৯ তারিখ দুইদিন ইতোমধ্যে আমাদের ৮০ শতাংশ ৩০ তারিখের ৭০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে। এখনো প্রায় ১০ দিন বাকি আশাকরি এর মধ্যে শতভাগ বুকিং হয়ে যাবে।

হোটেল মিয়াদ ইন্টারন্যাশনাল এর পরিচালক ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমরা এই ঈদে মিলাদুন্নবীর বন্ধকে কেন্দ্র করে ভালো একটা বুকিং পাচ্ছি ইতিমধ্যে অনেকগুলো ফোনও পেয়েছি। তবে আমাদের পুরোপুরি বুকিং হয়নি ইতিমধ্যে আমাদের ৫০ শতাংশ রুম বুকিং হয়েছে। বাকিদের সময় আছে তার মধ্যে আমরা বুকিং নিতে পারব।

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের তথ্য মতে, কুয়াকাটাতে ছোট-বড় ১৭০টি বেশি হোটেল রয়েছে যার ধারণক্ষমতা পনের-বিশ হাজার কিন্তু ছুটির দিনগুলোতে অসংখ্য পর্যটকের আগমনের কারনে অনেক পর্যটক পাশ্ববর্তী বাসাবাড়ি, গাড়ির ভিতরে রাত্রি যাপন করে আবার অনেকে সারাদিন ভ্রমন শেষে রাতে নিজ গন্তব্যেও ফিরে যায়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আগামী তিনদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়। যে কারনে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজড়দারি ও মাইকিং করে বারবার পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেয়া হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পবিপ্রবিতে র‍্যাগিং-এর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

পবিপ্রবিতে র‍্যাগিং-এর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

August 13, 2026
মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

August 9, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist