Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

সাবেক স্বামীর বিরুদ্ধে বরগুনায় নারীর সংবাদ সম্মেলন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 3, 2026
সাবেক স্বামীর বিরুদ্ধে বরগুনায় নারীর সংবাদ সম্মেলন
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : তালাকের পরও আমাদের জীবন থেকে আতঙ্ক কাটছে না। দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই। কিন্তু সাবেক স্বামী ও তার সহযোগীদের হুমকি-ভয়ভীতির কারণে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় দিন কাটছে।

এভাবেই কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মিতু শারমিন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছোট বোন মহিমা আক্তার।

লিখিত বক্তব্যে মিতু শারমিন অভিযোগ করেন, তার সাবেক স্বামী রফিকুল ইসলাম ও তার ভাই দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন। সংসার জীবনের শুরু থেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে তিনি দাবি করেন। পরবর্তীতে তিনি তালাক দিলে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয় বলেও অভিযোগ করেন।

তিনি আরও বলেন, সংসার চলাকালে স্বামীর দেওয়া ভরণপোষণের অর্থ থেকে সঞ্চয় করে প্রায় আড়াই শতক জমি দুই ছেলের নামে কিনেছিলেন। সেই জমি নিয়েও বিরোধ সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি।

মিতু শারমিনের অভিযোগ, তালাকের পর তার ব্যক্তিগত ছবিকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা যায়।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি পাথরঘাটা থানার সামনে সাবেক স্বামী ও তার সহযোগীরা তাদের ওপর হামলার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে তিনি ও তার বোন চিকিৎসা নেন বলে জানান।

তিনি বলেন, ‘আমি আমার দুই সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচতে চাই। কিন্তু প্রতিনিয়ত হুমকি-ভয়ভীতির মধ্যে থাকতে হচ্ছে।’

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বা তার পরিবারের বক্তব্য জানা সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মিতু শারমিনের মা, বোন, ফুফু, সন্তানগণ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

‎বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

‎বাউফলে উদ্বোধনের আগেই ধসে পড়ল কোটি টাকার সেতু!

July 7, 2026
কলাপাড়াকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়

কলাপাড়াকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করতে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়

August 24, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist