কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার (নির্দিষ্ট তারিখ থাকলে যুক্ত করা যেত) সকাল ৯টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন— কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, ওসি (তদন্ত) মো. ইলিয়াস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল-আজাদ, খাদ্য কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহিদা বেগম, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, পৌর বিএনপির সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি প্রমুখ।
উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়া বাদ জোহর মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় বিশেষ প্রীতিভোজ, বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা দেয়া হয়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুবিধা জনক সময়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগীতা এবং মঙ্গল সুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেলিপ্যাড মাঠে প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের তথ্য জানিয়েছে উপজেলা প্রশাসন।







