Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

নৌকা বিজয়ী না করে ঘরে ফিরবো না; আফজাল হোসেন

তফসিল ঘোষণায় পটুয়াখালীতে আ'লীগের আনন্দ মিছিল

Jahirul Islam by Jahirul Islam
November 15, 2023
নৌকা বিজয়ী না করে ঘরে ফিরবো না; আফজাল হোসেন
Share on FacebookShare on Twitter

জহিরুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য এড আফজাল হোসেন বলেছেন, আজ তফসিল থেকে ভোট পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। নৌকাকে বিজয়ী করে প্রত্যেক নেতাকর্মী ঘরে ফিরবে। বিএনপি সব সময় দেশ বিরোধী ও ধ্বংসযজ্ঞে লিপ্ত, তারা নির্বাচনে আসতে ভয় পায়। কারণ তারা দেশের কোন উন্নয়ন করেনি, তারা সব সব সময় অগ্নি সন্ত্রাস করেছে খুন খারাবি করেছে ও মানুষের ইজ্জত নষ্ট করেছে। ভোটের সময় আসলে ভোট চুরি করে ক্ষমতায় আসছে।
বর্তমানে ডিজিটাল বাংলাদেশে ভোট চুরির সুযোগ না থাকায় নির্বাচনে আসতে চায় না। নির্বাচনের সময় আসলে, ওরা দেশি বিদেশি অপশক্তির সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্রের লিপ্ত হয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা মানবতার নেত্রী, তার নেতৃত্ব বাংলাদেশ উন্নয়ন ও মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। আবার তার নেতৃত্বেই একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হবে। এরজন্য আমাদের যা যা করা দরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তা করবে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামিলীগের আনন্দ মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য কালে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিশাল এক আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ টার্মিনালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের নেতৃত্ব মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য এড আফজাল হোসেন। এছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান এড হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড গোলাম সরোয়ার, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু রাখতে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলামের নেতৃত্ব টহল জোড়দার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মোড় ও হাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে আছে র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বিশ্ব উপকূল দিবস ঘোষণার দাবীতে বিবৃতি

বিশ্ব উপকূল দিবস ঘোষণার দাবীতে বিবৃতি

November 11, 2023
ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় বই উৎসব

ইসলামপুর বায়তুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় বই উৎসব

January 1, 2024

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist