Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে ১৬১০ পিস ইয়াবাসহ শরীয়তপুরের যুবক গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 10, 2026
দুমকিতে ১৬১০ পিস ইয়াবাসহ শরীয়তপুরের যুবক গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

​দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ১৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকাসহ মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।

​রবিবার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকা প্রসাদ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন দুমকি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার ও তার সঙ্গীয় ফোর্স। রাত পৌনে ১২টার দিকে মোস্তাফিজুর রহমানের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ১৬১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

​এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, আটক আসামির বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির

পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির

November 28, 2023
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা ৫ দিনের বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে টানা ৫ দিনের বৃষ্টিপাতে জনজীবনে ভোগান্তি

July 8, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist