Monday, October 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আইন-আদালত

মহিপুরে ব্যবসায়ীর উপর হামলা

Jahirul Islam by Jahirul Islam
November 15, 2023
মহিপুরে ব্যবসায়ীর উপর হামলা
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ফজলুর রহমান (৫২) নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমানে ফজলুর রহমান শরীরের যন্ত্রনা নিয়ে কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ফজলুর রহমান কান্না জড়িত কন্ঠে জানান, প্রায় ২ বছর আগে ইউসুফের বড় মেয়ের সঙ্গে আমার ছোট ভগ্নিপতি সিদ্দকুর রহমানের ছেলে প্রেমের সম্পর্কে জড়ায়। তখন আমি বিদেশে ছিলাম। পরে এলাকায় এসে সিটি গ্রুপের সঙ্গে ডিলারী ব্যবসা শুরু করি। এঘটনা নিয়ে ইউসুফ আমার বোন ফাতেমা ও ভগ্নিপতি সহ আমাদের নামে অন্তত ১০ টি মিথ্যা মামলা করেছে। এছাড়া বেশ কয়েকবার আমাকে তারা আলীপুর বাজারে বসে হুমকি ধামকি দিয়েছে। বর্তমানে ছেলে এবং মেয়ে কোথায় রয়েছে আমরা কিছুই জানিনা। মঙ্গলবার আমি আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় আসলে সাবেক ইউপি সদস্য ইউসুফ, তার ভাই ইউনুছ, হারুন, জলিল, সেকান্দার মোল্লাা ও আল-আমিন মারধর শুরু করে। এক পর্যায় ইউসুফ বাঁশ দিয়ে বেধড়ক মাধধর করেন এবং আমার মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শি জাকির মল্লিক জানান, আমি থ্রিপয়েন্ট এলাকায় ছিলাম। এসময় সাবেক মেম্বর ইউসুফ কম্পানী ও তার ভাই ইউনুচ সহ ৫/৬ জন হঠাৎ ফজলুর রহমানের উপর হামলা চালায়। তাকে ইচ্ছে মতো মারধর করে। আমি মারধর থামাতে গিয়েও তাদের সঙ্গে পারিনাই। আমরা যা জানি, যখন ইউসুফ কোম্পানীর মেয়ে ও সিদ্দিকের ছেলে প্রেমের সম্পর্কে জড়ায় তখন তো ফজলুর রহমান বিদেশে ছিলো। তাকে অহেতুক মারধর করা হয়েছে।
ফজলুর রহমানের ছোট বোন ফাতেমা বেগম জানান, আমার ছেলের সঙ্গে সাবেক মেম্বর ইউসুফের মেয়ে সম্পর্কে জড়ায়। এ বিষয়ে আমরা কিছুই জানিনা। এ ঘটনায় গত বছর মেম্বর ইউসুফ আমাদের বাড়িঘর ভাংচুর করে। আমার স্বামী সিদ্দিকুর রহমান হাওলাদার বর্তমানে তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারছেনা। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খান লেলিন জানান, মঙ্গলবার ফজলুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মাথা ফেটে যাওয়ার কারনে একাধিক সেলাই লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।
লতাচাপলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ইউসুফ কোম্পানী জানান, এবিষয়ে আমার কিছু জানা নেই। তবে আওয়ামীলীগের দুই ছেলে তাকে মারধর করেছে এটুকুই আমি জানি।
মহিপুর থানার ওসি ফেরদৌস আলম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বাউফলে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

বাউফলে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

October 19, 2026
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক, পুলিশে সোপর্দ

August 3, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist