Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বরগুনায় জাতীয় যুবশক্তির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 10, 2026
বরগুনায় জাতীয় যুবশক্তির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

​বরগুনা প্রতিনিধি : তরুণ সমাজকে সংগঠিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে বরগুনায় ‘জাতীয় যুবশক্তি’র নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব শাখা হিসেবে কাজ করছে।

​সোমবার (১০ আগস্ট) বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে এ পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সভায় নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নাঈম, সদস্য সচিব মীর নিলয় এবং মুখ্য সংগঠক এম. শাহাদাৎ হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও সংগঠিত করে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতেই জাতীয় যুবশক্তি মাঠে নেমেছে। বরগুনার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি নতুন ও গতিশীল নেতৃত্ব তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

​বক্তারা আরও উল্লেখ করেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

​অনুষ্ঠানে আগামী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন এবং পর্যায়ক্রমে বরগুনার সব উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়।

​সভা শেষে বরগুনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকির এক ইটভাটায় বকেয়া বিদুুৎ বিল সাড়ে ৪লাখ টাকা

দুমকির এক ইটভাটায় বকেয়া বিদুুৎ বিল সাড়ে ৪লাখ টাকা

November 27, 2023
ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

July 12, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist