Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home বিনোদন

চাচ্চু শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 11, 2026
চাচ্চু শাকিব খানের সঙ্গে নিউইয়র্কে দীঘি
Share on FacebookShare on Twitter

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির একটি ছবি অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে দীর্ঘদিন আগের এই সহশিল্পীদের একসঙ্গে দেখা গেল।

পরিচালক এফ আই মানিকের ২০০৬ সালের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা ‘চাচ্চু’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা। ওই চলচ্চিত্রে শাকিব খানের ভাইয়ের মেয়ে জুঁই চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান দীঘি। এছাড়া গল্পে ডিপজলকেও একই ভূমিকায় দেখা গিয়েছিল। শাকিব, অপু বিশ্বাস ও ডিপজলের ক্যারিয়ারেও সিনেমাটির একটি বিশেষ অবস্থান রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় ঢালিউড অ্যাওয়ার্ডস। এই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শাকিব ও দীঘি। সেখানেই তাদের এই অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘি যে ছবিটি প্রকাশ করেছেন, তাতে দেখা যায় কালো শার্ট ও ব্লেজারের সঙ্গে চোখে সানগ্লাস পরে আছেন শাকিব খান। অন্যদিকে দীঘির পরনে ছিল নীল ও সোনালি নকশার পোশাক। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শাকিবকে ‘মেগাস্টার’ হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই তাতে ভক্তদের নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ঘণ্টা পেরোতেই পোস্টে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং আড়াইশটির মতো মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন যে চাচার সঙ্গে নিউইয়র্ক ঘুরতে গেছেন দীঘি, কেউ আবার তাদের পর্দায় জুটি হিসেবে দেখার আবদার জানিয়েছেন। আবার অনেকেই তাদের দুজনকে সুন্দর লাগছে বলে মত প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে দারুণ সফল ছিলেন দীঘি। শূন্য দশকের বহু সিনেমায় তাকে দেখা গেছে যার বেশিরভাগেরই প্রধান অভিনেতা ছিলেন শাকিব খান। ‘চাচ্চু’ ছাড়াও তাদের একসঙ্গে ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ এবং ‘তোর কারণে বেঁচে আছি’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ কলাপাড়া উপজেলা বিএনপির সম্পাদকের বিরুদ্ধে

চুরির অপবাদে শিশু ও তার মাকে মারধরের অভিযোগ কলাপাড়া উপজেলা বিএনপির সম্পাদকের বিরুদ্ধে

September 22, 2026
কুয়াকাটায় আসেনি আশানুরুপ পর্যটক, হতাশ ব্যবসায়ীরা

কুয়াকাটায় আসেনি আশানুরুপ পর্যটক, হতাশ ব্যবসায়ীরা

January 1, 2024

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist