Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে চেম্বার অব কমার্সের উদ্যোগে নারিকেল গাছ রোপণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 12, 2026
পটুয়াখালীতে চেম্বার অব কমার্সের উদ্যোগে নারিকেল গাছ রোপণ
Share on FacebookShare on Twitter

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিশেষ বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

​বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের স্বনির্ভর রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শতাধিক নারিকেল গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

​দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর ওপর বিশেষ জোর দেন।

​সভাপতির বক্তব্যে মো. কামাল হোসেন বলেন, ‘‘উপকূলীয় জেলা পটুয়াখালীর আবহাওয়া ও মাটি নারিকেল গাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বিশাল লক্ষ্যমাত্রাকে সফল করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’’ তিনি শহরের আশেপাশের সকল পতিত ও খালি জায়গায় নারিকেলসহ নানা প্রজাতির ফলদ ও বনজ গাছ লাগানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

​উদ্বোধকের বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘‘বৃক্ষরোপণ কেবল নির্দিষ্ট কোনো সরকারি বা বেসরকারি সংগঠনের একক দায়িত্ব নয়; এটি আমাদের সকলের নাগরিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ঝড়-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।’’

​অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দশমিনায় মানববন্ধন

শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দশমিনায় মানববন্ধন

January 26, 2024
কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

November 13, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist