Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 14, 2026
বাউফলে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ক্যাম্পেইন
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এক বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৪ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্পিড ট্রাস্ট’-এর কর্মএলাকা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী-নিমদী গ্রুপের (ভূমিহীন) উপকারভোগীদের নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের (এলএসপি) উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

​ক্যাম্পেইন চলাকালে গ্রামীণ পর্যায়ে হাঁস-মুরগির রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা এবং প্রাথমিক চিকিৎসার নানা দিক নিয়ে খামারি ও উপকারভোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়াও, নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রুপের উপকারভোগীদের ১০০টি মুরগিকে প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করা হয়।

​বিএলআরআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপি তাসলিমা বেগম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করে দলীয় সদস্যদের মাঝে বিতরণ ও প্রয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

​ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্পিড ট্রাস্টের উজ্জীবক সাইফুল ইসলাম, ক্লাস্টার লিডার মিতা রাণী, দলীয় নেতা সাথীসহ স্থানীয় সদস্য ও উপকারভোগীরা।

​আয়োজকদের মতে, এই ধরণের ক্যাম্পেইনের মাধ্যমে পারিবারিক পর্যায়ে প্রাণিসম্পদ পালনে খামারিদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধ পাবে। পাশাপাশি সঠিক সময়ে টিকাদান ও পরিচর্যার ফলে হাঁস-মুরগির অকাল মৃত্যু রোধ সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে চাঁদাবাজির অভিযোগে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

বাউফলে চাঁদাবাজির অভিযোগে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

August 20, 2026
লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

August 13, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist