Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ইএফটির মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ শুরু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 15, 2026
পটুয়াখালীতে ইএফটির মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ শুরু
Share on FacebookShare on Twitter

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি দেশের ৬৪ জেলার সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে এ অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। কেন্দ্রীয় উদ্বোধনের সাথে সাথেই পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে অর্থ জমা হতে শুরু করে।

এ কর্মসূচির আওতায় সারা দেশে মোট ১ লাখ ২৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এই সুবিধা পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৫৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের দীর্ঘ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আলো ছড়িয়ে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুরক্ষা দিতে এ তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল ইএফটি ব্যবস্থার ফলে কোনো রকম ভোগান্তি ছাড়া সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে, যা পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ, দ্রুত ও কার্যকর করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ও প্রাপ্য অর্থ নির্বিঘ্নে হস্তান্তরের প্রক্রিয়া আগামীতেও অব্যাহত থাকবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে এসএসসি ও দাখিল সমমানের জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

বাউফলে এসএসসি ও দাখিল সমমানের জিপিএ-৫ প্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

August 22, 2026
মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে তীব্র বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে তীব্র বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

August 10, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist