Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো পৃথক ডেঙ্গু ওয়ার্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 24, 2026
দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো পৃথক ডেঙ্গু ওয়ার্ড
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের নিবিড় পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড’।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিএম এনামুল হক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধন শেষে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সাধারণ ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সেবার খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পৃথক এই আইসোলেটেড ওয়ার্ড চালু হওয়ায় এখন থেকে ডেঙ্গু আক্রান্তদের সাধারণ রোগীদের থেকে আলাদা রেখে চিকিৎসাসেবা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা সম্ভব হবে। এতে রোগীদের জরুরি চিকিৎসা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি হাসপাতালে সংক্রামক ঝুঁকি কমবে। স্থানীয় পর্যায়ে এই সুবিধা চালু হওয়ায় ডেঙ্গু চিকিৎসায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বহুগুণ বাড়বে বলে আশা প্রকাশ করছেন সংশ্লষ্টরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

July 14, 2026
পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বাংলাদেশি গবেষক দল

পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শনে বাংলাদেশি গবেষক দল

October 12, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist