Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 17, 2026
বাউফলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ঘুষের টাকা না পেয়ে পল্লী বিদ্যুৎ কর্মীরা বিপজ্জনক অবস্থায় তারটি ফেলে রেখে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

​সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ রাড়ি ওই এলাকার ইসহাক রাড়ির ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে একটি ভারী ভ্যাকু (খননকারী) মেশিন নেওয়ার সময় সড়ক সংলগ্ন একটি খুঁটি থেকে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে বাউফলের মমিনপুর জোনাল অফিসে জানানো হয়। খবর পেয়ে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ঘটনাস্থলে আসেন, তবে লাইনটি মেরামতের জন্য স্থানীয় গ্রাহকদের কাছে টাকা দাবি করেন তারা। গ্রাহকরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা বিপজ্জনক অবস্থাতেই তারটি ফেলে রেখে চলে যান।

​পরদিন সোমবার দুপুরে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা ওই বিদ্যুৎবাহী তারে জড়িয়ে পড়েন কৃষক ইউসুফ রাড়ি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​এ নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছেন।

​ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পল্লীবিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএম (কম) ও জরুরি অভিযোগ নম্বরে একাধিকবার কল করা হলেও দায়িত্বশীল কেউ ফোন রিসিভ করেননি।

​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘‘ঘটনা শোনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগের দুর্গা পুজাঁ মন্ডপ পরিদর্শন

কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহাগের দুর্গা পুজাঁ মন্ডপ পরিদর্শন

October 24, 2023
কলাপাড়ার পাখিমারা বাজারে সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

কলাপাড়ার পাখিমারা বাজারে সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

August 25, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist