Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

ইসলামী আন্দোলনের বরগুনা জেলা শাখার ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 17, 2026
ইসলামী আন্দোলনের বরগুনা জেলা শাখার ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও পীর সাহেব কেওড়াবুনিয়ার মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করীম আকন।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় বরগুনা প্রেসক্লাব হলরুমে জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপির সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকনের সঞ্চালনায় কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

সভায় দায়িত্বশীলদের উদ্দেশে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পর প্রধান অতিথি ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন এবং নবনির্বাচিত নেতাদের শপথ বাক্য পাঠ করান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ঘোষিত কমিটির প্রধান দায়িত্বশীলরা হলেন- সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর,সহ-সভাপতি আলহাজ মাওলানা জালাল উদ্দীন কারিমী ও মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ,সেক্রেটারি মাওলানা রেজাউল করীম আকন,জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা নুরুল আলম,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।

এছাড়া সাংগঠনিক, প্রচার, দপ্তর, অর্থ ও প্রকাশনা, প্রশিক্ষণ, দাওয়াহ ও জনশক্তি, আইন ও মানবাধিকার, ত্রাণ ও সমাজকল্যাণ, শিল্প ও বাণিজ্য, নির্বাচন ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আটজন সদস্যও অন্তর্ভুক্ত রয়েছেন।

জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ আল মামুন জানান, মহিলা ইউনিটে পৃথকভাবে ১৮ জন দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালী জেলা পুলিশের শোকবার্তা

পটুয়াখালী জেলা পুলিশের শোকবার্তা

October 21, 2023
কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়াল পেল বিনামূল্যে চিকিৎসা ও খাবার

কলাপাড়ায় শতাধিক কুকুর-বিড়াল পেল বিনামূল্যে চিকিৎসা ও খাবার

September 7, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist