Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 20, 2026
দুমকিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিলো আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি
Share on FacebookShare on Twitter

​দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)’।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মাওলানা আবু সালেহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ. কে. এম. সফিকুল ইসলাম।

​সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, দুমকি উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ খোকন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম সিকদার এবং আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ সোবাহান মল্লিক।

​মাওলানা মাসুম বিল্লাহ্-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদরাসার খণ্ডকালীন শিক্ষক মাওলানা মাহবুব আলম, শিক্ষক আবু বকর সিদ্দিক, অভিভাবক জিয়াউর রহমান মৃধা এবং সাবেক শিক্ষার্থী সিরাজুম মুনিরা।

​অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ও এডিএস-এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘‘সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর দায়িত্ব আপনাদের, আর সুশিক্ষা নিশ্চিত করার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ঘটিয়ে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত রাখবে এডিএস।’’

​তিনি আরও উল্লেখ করেন, আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি বিগত তিন বছর ধরে স্থানীয় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানোন্নয়ন ও এলাকার চিকিৎসাসেবায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতি শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ‘মরহুম সিরাজ উদ্দিন স্মৃতি পদক’, শিক্ষা সামগ্রী ও স্কুল ব্যাগ বিতরণসহ সচেতনতামূলক অভিভাবক সমাবেশের আয়োজন করা হচ্ছে। চলতি বছর আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে এবং সিরাজিয়া দাখিল মাদরাসা থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে, যা পুরো আঠারগাছিয়াবাসীর জন্য এক অনন্য গৌরব।

​অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোসাঃ মনিরা আক্তার, মোসাঃ জান্নাতুল ফেরদৌসী, মোসাঃ জীম আক্তার এবং মুস্তাফিজুর রহমান মুরছালিনকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।

​এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জেলার দক্ষ ওসির পুরস্কার পেলেন শোনিত কুমার গায়েণ

জেলার দক্ষ ওসির পুরস্কার পেলেন শোনিত কুমার গায়েণ

September 25, 2023
পবিপ্রবিতে একযোগে ৬টি স্থাপনার উদ্বোধন করলেন ভিসি

পবিপ্রবিতে একযোগে ৬টি স্থাপনার উদ্বোধন করলেন ভিসি

August 17, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist