Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মহিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 30, 2026
মহিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময়
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয়কেন্দ্র নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আশ্রয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ আশ্রয়, সবার অধিকার’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের এলআরপি-৫০ প্রকল্প, কলাপাড়ার আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদীর সভাপতিত্বে ও আভাসের সিএএসআর প্রজেক্ট অফিসার রুবি আক্তারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিএএসআর প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক হিরো, ইউপি সচিব মো. মজিবুর রহমান, ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার ফারুক এবং ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসা. তানিয়া আক্তার।

বক্তারা বলেন, দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, স্যানিটেশন, আলো, নিরাপত্তা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্যোগের আগেই সংশ্লিষ্ট কমিটি, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদার করে প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি আরও জোরদার, আশ্রয়কেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পায়রা নদীতে নিখোঁজ ঢাকার সেই স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার

পায়রা নদীতে নিখোঁজ ঢাকার সেই স্কুলছাত্রী জুঁইয়ের মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার

August 17, 2026
জমে উঠেছে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন

জমে উঠেছে কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির নির্বাচন

July 8, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist