Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 21, 2026
দশমিনায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা চলমান এইচএসসি ও কারিগরি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা, মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তেঁতুলিয়া নদীর ভাঙন রক্ষায় উপজেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রশংসা করেন।

একইসঙ্গে, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভূমি দখল ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্থানীয় প্রতিনিধি ও নেতারা। সভায় অভিযোগ তোলা হয় যে, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন হাট-বাজারে ডিসিআর দেখিয়ে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন। বক্তারা এ ধরনের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ‘‘জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে উপজেলা প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। সরকারি জমি দখল, জলাবদ্ধতা কিংবা মাদকসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে কাউকে ছাড় দেওয়া হবে না।’’

আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু, উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম শাহিন, বিআরডিবি কর্মকর্তা এস. এম. আরিফুর রহমান।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

জেলার দক্ষ ওসির পুরস্কার পেলেন শোনিত কুমার গায়েণ

জেলার দক্ষ ওসির পুরস্কার পেলেন শোনিত কুমার গায়েণ

September 25, 2023
গলাচিপায় ৫০ লাখ টাকার ইউপি কমপ্লেক্স যেন ‘গোয়ালঘর’

গলাচিপায় ৫০ লাখ টাকার ইউপি কমপ্লেক্স যেন ‘গোয়ালঘর’

August 23, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist