Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

১৭ লাখ টাকায় কংক্রিট ব্লকে বরগুনায় নির্মিত হচ্ছে মডেল লাইব্রেরি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 31, 2026
১৭ লাখ টাকায় কংক্রিট ব্লকে বরগুনায় নির্মিত হচ্ছে মডেল লাইব্রেরি
Share on FacebookShare on Twitter

বরগুনা প্রতিনিধি : পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে বরগুনায় কংক্রিট ব্লক দিয়ে নির্মিত হচ্ছে একটি মডেল লাইব্রেরি। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া মহিলা সিনিয়র আলিম মাদ্রাসায় এ লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মডেল লাইব্রেরি নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি মো. শাহ আজিজ। মাদ্রাসার অধ্যক্ষ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে কোডেকের SMART প্রকল্পের ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোডেক সূত্রে জানা যায়, প্রায় ১ হাজার ২৫ বর্গফুট আয়তনের এ লাইব্রেরিতে একসঙ্গে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশের ওপর চাপ কমানোর পাশাপাশি নির্মাণ খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

লাইব্রেরিটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা। এর মধ্যে কোডেকের নিজস্ব অংশ রয়েছে ৮ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা।SMART প্রকল্পের মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব নির্মাণ খাতে উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি সহায়তা, পণ্যের ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণ এবং Resource Efficient and Cleaner Production (RECP) চর্চা নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের দুইজন মডেল উদ্যোক্তার মধ্যে RECP সহায়তা হিসেবে মোট ১ লাখ ৪০ হাজার টাকার চেক এবং তিনজন সদস্যকে ১৫ হাজার টাকা সুরক্ষা অনুদান প্রদান করা হয়।

কোডেক সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় বরগুনার নয়টি শাখায় এ পর্যন্ত ৮৯ জন উদ্যোক্তাকে মোট ১১ লাখ ৭৮ হাজার টাকা RECP অনুদান সহায়তা দেওয়া হয়েছে।পরিবেশবান্ধব ও নান্দনিক এ ভবনের নকশা ও পরিকল্পনা প্রণয়ন করেছেন কোডেকের পরিচালক স্থপতি কাজী ওয়াফিক আলম।

কোডেক SMART প্রকল্পের ব্যবস্থাপক মো. লোকমান হোসেন বলেন, পরিবেশের ক্ষতি কমিয়ে নির্মাণ খাতে টেকসই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। কংক্রিট ব্লকের মাধ্যমে নির্মিত এই মডেল লাইব্রেরি শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে।

প্রধান অতিথি মো. শাহ আজিজ বলেন, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একটি আধুনিক ও নান্দনিক স্থাপনা নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াবে। ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোডেক বরগুনার এলাকা ব্যবস্থাপক কাজী আল মামুন, পুরকাটা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসান, SMART প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মোঃ আল আমিন, প্রকৌশলী শেখ তানজিবুল রহমান, সহকারী টেকনিক্যাল অফিসার তৌহিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

দুমকিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক আটক

August 8, 2026
আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনির সংবাদ সম্মেলন

আ’লীগের মনোনয়ন প্রত্যাশী তারিকুজ্জামান মনির সংবাদ সম্মেলন

September 22, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist