Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 3, 2026
কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

{"capture_mode":"AutoModule","faces":[]}

Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় খেপু পাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ পুরস্কার এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, খেপুপাড়া ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো.শাহাদাত হোসেন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক মো.নিজাম উদ্দিন প্রমুখ। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক এ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় কলাপাড়া উপজেলায় সকল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শরীর চর্চা শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান বলেন, আনন্দহীন শিক্ষায় কাজ চলে মাত্র, এতে মানসিক কোন বিকাশ হয় না। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের বলেন, লেখাপড়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাশাপাশি খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে। তবেই ওই লেখাপড়া সার্থক হবে। তিনি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে খেলাধুলা কে চালিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

এক মায়ের গর্ভে ৪ শিশুর জন্ম

এক মায়ের গর্ভে ৪ শিশুর জন্ম

November 17, 2023
চেয়ারম্যান থেকে ‘মহামান্য’ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

চেয়ারম্যান থেকে ‘মহামান্য’ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

August 20, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist